বিএনপি নেতাকে পিটিয়ে জখম, সাংবাদিকের বাবাকে হুমকি

আপলোড তারিখঃ 2025-05-24 ইং
বিএনপি নেতাকে পিটিয়ে জখম, সাংবাদিকের বাবাকে হুমকি ছবির ক্যাপশন:

জীবননগরে বাসার পানি রাস্তায় পড়া নিয়ে বিরোধের জেরে পৌর বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম (৪৪) মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংবাদিকের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জীবননগর পৌর শহরের থানার মোড়ে। অভিযোগ রয়েছে, বাসার পানি রাস্তায় পড়া নিয়ে প্রতিবাদ করার পর সাইফুল ইসলামকে মারধর করেন দোস্ত মোহাম্মদের ছেলে মো. সোহানুর রহমান সোহান, দোস্ত মোহাম্মদের বিয়াই মো. শফি ও জামাই মো. আনোয়ার হোসাইন।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়- সোহান প্রকাশ্যে একটি রড হাতে নিয়ে হুমকিসূচক ভঙ্গিতে ঘোরাঘুরি করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি তুহিনুজ্জামানের পিতা মো. বজলুর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে আনোয়ার হোসাইনের বিরুদ্ধে।

তুহিনুজ্জামান বলেন, ‘আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে ঘটনাটি তুলে ধরেছি। আমার দায়িত্ব পালন করাই যদি অপরাধ হয়, তবে সেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার বাবার কাছে গিয়ে আমাকে হুমকি দেওয়া চরম অন্যায়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ হুমকির বিষয়ে আনোয়ার হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘রাস্তার পানি নিষ্কাশন নিয়ে দুই পক্ষই অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)