আলমডাঙ্গায় ঝোপ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেলেনি পরিচয়, ছিল না শরীরের অঙ্গপ্রত্যঙ্গ

আপলোড তারিখঃ 2025-05-23 ইং
আলমডাঙ্গায় ঝোপ থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় জিকে সেচ খালের পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠ এলাকার জিকে সেচখালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর বয়সী। যুবকের পরনে ছিল লুঙ্গি। কিন্তু মরদেহটির শরীরের শার্ট বা গেঞ্জি ছিল না।


স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যায় লালু নামের এক কৃষক ওই অর্ধগলিত যুবকের মরদেহটি দেখতে পায়। তিনি ভয় পেয়ে কাউকে না জানিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসীকে মরদেহটির ব্যাপারে জানান। পরে পুলিশকে খবর দিলে জামজামি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশটি কয়েকদিন আগের। অর্ধগলিত হয়ে গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না। তবে পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।


তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহতের পায়ের আঙুল, অণ্ডকোষসহ শরীরের কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। কোনো প্রাণী হয়ত তা নিয়ে গেছে বলে ধারণা তাদের। ওসি মাসুদুর রহমান বলেন, উদ্ধারের পর নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)