চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনারে ডিসি জহিরুল ইসলাম

ভোক্তা হিসেবে সবসময় অধিকারের বিষয়ে সচেতন হতে হবে

আপলোড তারিখঃ 2025-05-14 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনারে ডিসি জহিরুল ইসলাম ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সংশ্লিষ্ট দপ্তরের অগ্রগতি ও কার্যক্রম সমন্বিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদস্যসচিব সুমন পারভেজ খান প্রমুখ।


সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে একজন ভোক্তা। ভোক্তা হিসেবে সবসময় অধিকারের বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।’ এসময় তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মোড়কজাত পণ্যের মান নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল প্রতিরোধে অভিযান পরিচালনার তাগিদ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)