চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

আগামী ১৫ মে থেকে শুরু হবে আম সংগ্রহ

আপলোড তারিখঃ 2025-05-07 ইং
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা ছবির ক্যাপশন: মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা

চুয়াডাঙ্গা জেলায় চলতি মৌসুমে আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করা হয়েছে। গতকার মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ মে থেকে চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হবে। প্রথমে গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২২ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৫ জুন, ফজলি ১৫ জুন এবং বারি-৪ জাতের আম ২৮ মে থেকে সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।

আম সংগ্রহ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগে কেউ আম সংগ্রহ করতে পারবেন না। আমে কোনো ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা যাবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংসহ প্রতিটি পর্যায়ে তদারকি জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করবে বলে জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)