ছবির ক্যাপশন:
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া স্কুলপাড়া থেকে প্রকাশ্য দিবালোকে ছিনতায় হওয়া মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ছয়ঘরিয়া মাঠ থেকে ছিনতাইকারী আনিচকে আটক করা হয়। একইসাথে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে তিতুদহ ক্যাম্প পুলিশ। এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ছয়ঘরিয়া মাঝপাড়ার আলতাফ হোসেনের ছেলে আনিচ হোসেন (৩২) এবং একই গ্রামের মাসুদের ছেলে সবুজ হোসেন সজীব (২৫) ও আকুব্বর হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৪) গতকাল বুধবার ১২টার সময় ছয়ঘরিয়া স্কুলপাড়ার থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে। এসময় গাড়ির মালিকের চিৎকারে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি অনেকে জেনে যায়। তাদের মধ্যে কেউ একজন তিতুদহ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বিকেল ৪টার দিকে তিনজনকে একসাথে মোটরসাইকেল নিয়ে মাঠের একটা বাগানের দিকে যেতে দেখে পুলিশের সন্দহ হয়। কিছুক্ষণ পর একজন ওই গাড়িটি নিয়ে বাগানের মধ্য থেকে বেরিয়ে আসে। পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত গ্রামের দিকে যাওয়ার চেষ্টা করে সে। এসময় পুলিশ তার গতিরোধ করে জ্ঞিজ্ঞাসাবাদ করলে, তার কথাবার্তা অসংলগ্ন হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছিনতাইয়ের কথা স্বীকার করে সে। পরে তাকে আটক করে তিতুদহ ক্যাম্পে নেয়া হয়। আটককৃত ছিনতাইকারী হলো, ছয়ঘরিয়া মাঝপাড়ার আলতাফ হোসেনের ছেলে আনিচ হোসেন (৩২)। পরে সে পুলিশের কাছে ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনের নাম প্রকাশ করে। তারা দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগানের ভিতর দিয়ে পালিয়ে গেছে বলেও জানায় সে।
আনিচ আরও জানান, গত কয়েকমাস আগে দেশ ট্রেড কোম্পানির এসআর রিপন আলীর কাছ থেকে নগত ৫০ হাজার টাকা ও দুইটি মোবাইল ছিনতাই হয়। সেসময় ডাকাত চক্রের সাথে জড়িত চিলো ছয়ঘরিয়ার নাজমুল ও সবুজ হোসেন সজীব। আকটকৃত আনিচ এর কাছ থেকে গাড়িটি উদ্ধার করলেও এখনও গাড়ির মালিক গাড়ি সংগ্রহ করতে আসেনি বলে জানান এসআই লিটন গাজী। উদ্ধারকৃত লাল রঙ্গের ডায়াং ৫০ সিসি মোটরসাইকেলের কোনো নাম্বার প্লেট নাই। তবে গাড়ির ইঞ্জিন নং- ফু ১৩৯ঋগই *অ০৭৬৯৮৬৬* এবং চ্যসিজ নং< ইজইতঅই১০১১০০৬৭৬>। গতকাল রাত ৯টার সময় আকটককৃত আসামী আনিচ ও মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা সদর থানায় প্রেরণ করা হয়েছে।
