ছবির ক্যাপশন:
শেষ হলো ‘অপারেশন মেক এ রাইজ’
সমীকরণ ডেস্ক: শেষ হলো যশোরের ঘোপ নোয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে পরিচালিত ১৫ ঘণ্টার অভিযান ‘মেক অ্যারাইজ’। গত রোববার দিনগত রাত দুইটা থেকে শুরু হওয়া অভিযান এদিন বিকেল ৫টায় শেষ হয়। অভিযান শেষে ওই বাড়ির সামনে ব্রিফিং করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইকরামুল হাবিব।
তিনি জানান, গোয়েন্দা তথ্য পাওয়ার পর পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রোববার রাত দুইটার দিকে বাড়িটি ঘিরে ফেলে। এরপর সোয়াত, কাউন্টার টেরোরিজম ইউনিট, বোমা নিষ্ক্রিয়কারী দলসহ আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানে অংশ নেয়।
তিনি আরো জানান, এই অভিযানে তিন সন্তানসহ নবগঠিত জেএমবি’র খুলনা অঞ্চলের নেতা হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী খোদেজা আক্তার খাদিজা আত্মসমর্পণ করেছেন।
তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। খাদিজা নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের বোন। তবে সাগর দুইদিন আগে ওই বাড়ি থেকে চলে গেছে।
পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি সুইসাইডাল ভেস্ট ও কয়েকটি নকশা উদ্ধার করা হয়েছে। এগুলো কোনো প্রতিষ্ঠানের নকশা কিনা বা এ নিয়ে কোনো হামলা পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
