গাংনীতে মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড

আপলোড তারিখঃ 2016-09-25 ইং
গাংনীতে মাদক সেবীর ৬ মাসের কারাদন্ড ছবির ক্যাপশন:
`mobilecourt গাংনী অফিস: মাদক রাখা ও সেবনের দায়ে টাইগার (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুর একটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনীর সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ এ দন্ড প্রদান করেন। দন্ডিত টাইগার গাংনীর ভবানীপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সুত্রে প্রকাশ, টাইগার একজন চিহ্নিত মাদক সেবী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সে গ্রামের একটি বাঁশ বাগানে বসে গাঁজা সেবন করছিল। এ সময় গাংনী থানা পুলিশ ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(খ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)