সাবেক মন্ত্রীর পিএস পরিচয়ে মেয়রের কাছে চাঁদাবাজি : যুবক আটক

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
সাবেক মন্ত্রীর পিএস পরিচয়ে মেয়রের কাছে চাঁদাবাজি : যুবক আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের পিএস পরিচয়ে চাঁদাবাজির সময় চুয়াডাঙ্গায় ইমাম হাসান (৩০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর মেয়রের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার সময় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।আটক ইমাম হাসান পটুয়াখালী জেলার রাঙ্গিয়াবলি গ্রামের মৃত মুকুল হাওলাদের ছেলে। চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু জানান, সোমবার বেলা ১১টার দিকে নিজেকে সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর পিএস শ্যামল পরিচয় দিয়ে আমার কাছে ফোন দেওয়া হয়। বলা হয় মন্ত্রী মহোদয় আপনার সাথে কথা বলবেন। এরপর আরেকজন মন্ত্রী পরিচয় দিয়ে আমার সাথে কথা বলে জানায় আমি একটি ছেলেকে পাঠিয়েছি। তাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করবা। মেয়র বলেন, ফোনে কথা বলার ২০ মিনিট পর একটি ছেলে আমার কাছে এসে মন্ত্রীর পিএসের একটি ভিজিটিং কার্ড দিয়ে আর্থিক সহযোগিতা দাবি করে। বিষয়টি আমার সন্দেহ হলে আমি হাছান মাহমুদকে সরাসরি ফোন করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়। পরে বিষয়টি আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করি। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৌর মেয়রের কার্যালয় থেকে ওই প্রতারককে আটক করে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, গ্রেফতারের পর সে স্বীকার করেছে গত এক সপ্তাহ ধরে ইমাম হাসান চুয়াডাঙ্গা হোটেল রয়েল বুলুতে অবস্থান করে বিভিন্ন সরকারি দপ্তরে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। গত বৃহস্পতিবার সে জেলা প্রশাসকের কাছেও একইভাবে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে সহযোগিতার আবেদন করেছে। এর আগে যশোরেও একইভাবে প্রতারণা করেন। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)