চুয়াডাঙ্গার জাফরপুরে গলাই ফাঁস লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা : রহস্য

আপলোড তারিখঃ 2017-10-10 ইং
চুয়াডাঙ্গার জাফরপুরে গলাই ফাঁস লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা : রহস্য ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার জাফরপুরে রুপা নমের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল ভোরের দিকে নিজ ঘরের আড়ায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে। নিহত রুপা চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জাফরপুর গ্রামের ইয়ার আলীর মেয়ে এবং চুয়াডাঙ্গা সরকারী কলেজর এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। জানা গেছে, গতকাল ভোর ৬টার সময় রুপা (২০) নিজ ঘরের আড়ায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে। রুপার ছোট ভাই নয়ন (১৫) ঘরে ঢুকে রুপাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সে পরিবারের সদস্যদের জানালে রুপার পিতা ইয়ার আলী, চাচা ইমরান ও ভাই নয়ন তাকে নিচে নামায়। তার আগেই রুপার মৃত্যু হয়। এদিকে রুপার মা মন্জুরা জানান, বেশ কিছুদিন আগে বিজিবি ক্যাম্পের সামনে আমবাগানে একটি মেয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে, সেটা দেখার পর থেকে রুপা আত্মহত্যা করার কথা বলতো ও অস্থির থাকতো। বিভিন্ন হুজুরের কাছে গিয়েছি, কোন লাভ হয়নি। শেষে সে আত্মহত্যা করলো। স্থানীয় সূত্রে জানা যায়, ৩/৪ মাস আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার তরিকুলের সাথে রুপার বিয়ে হয়। তবে বিয়ের পর রুপা তার স্বামীর বাড়ীতে কোনদিন যায়নি। এদিকে, সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোহাম্মদ একটি টিম নিয়ে ঘটনাস্থল গিয়ে ঘটনায় আলামত জব্দ করেন। তিনি জানান, রুপার ডায়েরী দেখে জানা যায় প্রেমঘটিত কারনে সে সবসময় অতিরিক্ত মানসিক চিন্তায় থাকতো, এর ফলেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)