ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার পৃথক স্থানে জেলা গোয়েন্দা ও সদর ফাড়ি পুলিশের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আলোচিত মাদকব্যবসায়ী শিপরা ও ফারুক আটক হয়েছে। তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করে পুলিশ। বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়া থেকে শিপরা ও কেদারগঞ্জ নতুনবাজার এলাকা থেকে ফারুককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে, চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশ পৃথক অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে। ফার্মপাড়ার আরমানকে গাঁজাসহ এবং মুসলিমপাড়ার রানাকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের অদূরে বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় একই এলাকার বাবলু রমানের স্ত্রী বহুল আলোচিত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী শিপরাকে (৫২) আটক করে পুলিশ। তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অপরদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মুহিত কেদারগঞ্জ নতুনবাজারে অভিযান চালিয়ে মৃত শহিদুল ইসলামের ছেলে ফারুককে (৩০) আটক করেন। তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গতকালই আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলাসহ থানা হাজতে প্রেরণ করা হয়।
এদিকে, চুয়াডাঙ্গা সদর ফাড়ি পুলিশের বিশেষ অভিযানে ফার্মপাড়ার আরমান (২৬) ও মুসলিমপাড়ার রানা (৩৮) আটক হয়েছে। তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাড়ির এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার সাড়ে ১১টার দিকে মুসলিমপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় একই এলাকার বিশারতের ছেলে মাদকব্যবসায়ী রানাকে (৩৮) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এরআগে সকাল ১০টার দিকে ফার্মপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে গাঁজা বিক্রেতা আরমানকে (২৬) আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি করা হলে তার কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। গতকালই আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলাসহ সদর থানা হাজতে প্রেরণ করা হয়।
