ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত ২০

আপলোড তারিখঃ 2017-10-07 ইং
ঝিনাইদহে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত ২০ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর নামক স্থানে যাত্রবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার মাসুদ মাহমুদ, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার সাইদুর রহমান, সদর উপজেলার চাকলা পাড়ার অপুর্ব, ব্যাপারীপাড়ার আব্দুর রশিদ, গৌতম, আরাপপুর এলাকার আকরাম হোসেনসহ ২০ জন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পুর্বাশা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষীপুর নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ-মাগুরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)