ঐতিহ্যবাহী ঠাকুরপুর মসজিদের ইছালে সওয়াব আজ

আপলোড তারিখঃ 2025-02-25 ইং
ঐতিহ্যবাহী ঠাকুরপুর মসজিদের ইছালে সওয়াব আজ ছবির ক্যাপশন:

আজ ১২ ফাল্গুন। প্রতিবছরের মতো আজ চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পীরগঞ্জ (ঠাকুরপুর) মসজিদের বার্ষিক ইছালে সওয়াব ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। প্রবীণ ব্যক্তিরা জানান, খাতা-কলমে ৯৭ বছর হলেও ৩০০ বছরের অধিক সময় ধরে এই বার্ষিক ইছালে সওয়াব ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়। কালক্রমে এর নাম পরিবর্তন হয়েছে। ঠাকুরপুরের নাম পীরগঞ্জ করার পিছনে ওই বিশাল আকৃতির গম্বুজ মসজিদটির ভূমিকা রয়েছে। ইসলামধর্ম প্রচারে যুগে যুগে এলাকায় আলো ছড়িয়েছেন যারা, তাদের একজন ছিলেন আফু শাহ্। ১৬৯৮ সালের দিকে পশ্চিমবঙ্গ থেকে মাথাভাঙ্গা, নবগঙ্গা বেয়ে তিনি ঠাকুরপুরে আস্তানা গড়ে তোলেন। এখানেই রয়েছে বড় গম্বুজের মসজিদ। আফু শাহ্ ছিলেন সাধক পুরুষ ও গুণীজন। কথিত রয়েছে তারই বিশেষ গুণে মসজিদটি এক রাতেই নির্মিত হয়। পরবর্তীতে এ মসজিদের মূল কাঠামো ঠিক রেখে সংস্কার করা হয়।
এ বছর বার্ষিক ইছালে সওয়াব ও হালকায়ে জিকিরে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ কোরআন শিক্ষা রিসার্স সেন্টারের পরিচালক হয়রত মাওলানা মুফতি আল আমীন সাইফী। বিশেষ আলোচক থাকবেন হযরত মাওলানা আব্দুল মুকিত, ঝিনাইদহ ও ঠাকুরপুর পীরগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ। মাহফিলে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)