ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল

আপলোড তারিখঃ 2025-02-23 ইং
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাও. রফিকুল ইসলাম খান বলেছেন, ৫ আগস্টের পর ষড়যন্ত্র বৃদ্ধি পেয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বারবার পরাজিত হয়েছে। এবারো তারা পরাজিত হবে। মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শনিবার ঝিনাইদহ শহরের আলহেরা স্কুল মাঠে সাবেক শিবির জনশক্তি সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু কবর সমাবেশ সভাপতিত্ব করেন।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসবে না। দেশের মানুষ তাকে আর ফিরতে দিবে না। তবে মানুষ তাকে ফিরিয়ে আনবে ট্রাইবুনালে হাজির করার জন্য, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য। তিনি, অবিলম্বে শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের দোসর যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশ অথবা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইবুনালে হাজির করে বিচার করে ফাঁসিতে ঝোলানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান।

মাও. রফিকুল ইসলাম খান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, প্রধান উপদেষ্টা আপনার আশেপাশেও ফ্যাসিবাদের দোসররা রয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এটা আঠারো কোটি মানুষের চাওয়া। তিনি সরকারের কাছে দাবি জানান, যেসকল দায়িত্বশীল কর্মকর্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এক তরফা ভোট গ্রহণে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মাও. তাজুল ইসলাম, কাজী সগীর আহম্মেদ, মাও. রবিউল ইসলাম, এ্যাড. ইসমাইল হোসেন, ছাত্রশিবিরের মেহেদী হাসান রাজু ও অধ্যক্ষ আব্দুল হাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)