শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহিদদের স্মরণ করল জাতি

আপলোড তারিখঃ 2025-02-22 ইং
শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহিদদের স্মরণ করল জাতি ছবির ক্যাপশন:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সমগ্র জাতি অপার শ্রদ্ধা ও আর ভালোবাসায় স্মরণ করেছে মৃত্যুঞ্জয়ী ভাষাশহিদদের এবং গৌরবোজ্জ্বল সেই দিনটিকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর একুশে ফেব্রুয়ারি পালনে এ দিনটিতে এসেছে নতুন ব্যঞ্জনা। তাই একুশের কর্মসূচি জুড়ে শোক ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ছিল উৎসবের আমেজ। একুশের চেতনা রক্ষার দৃঢ় অঙ্গীকারও দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। তাই বিভিন্ন কর্মসূচিতে ছিল বিকৃত বাংলা উচ্চারণ বন্ধ, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং বাংলাতে জাতিসংঘের ভাষা হিসেবে দেখার আকুতিও। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নেমেছিল শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছিল বাঙালির শোক আর অহঙ্কারের এই মিনার। অমর একুশে উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারা দেশে বিন¤্র শ্রদ্ধায় পালিত হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চুয়াডাঙ্গা:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, শিশুদের ছড়া, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠান, চিত্রাঙ্কন, ভাষার গান

``

প্রতিযোগিতা, শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। চুয়াডাঙ্গা সিভিল ও পুলিশ প্রশাসন, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তবে এবার আনুষ্ঠানিকভাবে প্রভাতফেরী হয়নি। নিজ নিজ উদ্যোগে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে অনেকেই সকালে প্রভাতফেরি সহকারে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের ছড়া, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। বাদ যোহর জেলার সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
জেলা প্রশাসনের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ:
চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে জেলা শিল্পকলা একাডেমির পরিচানলায় এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই দিনটা একদিকে বেদনাবিধুর, আরেক দিকে আমাদের শক্তি ও সাহস এগিয়ে চলার পথ প্রদর্শক। বাঙালি জাতির যা কিছু তার সবই রক্তের বিনিময়ে অর্জন করতে হয়েছে। সেই রক্তকেই আমরা ভুলতে বসেছি। আমাদের ভুলে গেলে চলবে না।’
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবিস উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখ্য সংগঠক সজিবুল ইসলাম প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসন, শিশু একাডেমি, এবং জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ:
মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়। প্রতিযোগিতা শেষে কলেজের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
সরোজগঞ্জ:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে র‌্যালি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সরোজগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মহান একুশে দিবস উপলক্ষে র্যালি বের করে। এসময় র‌্যালিতে অংশ নেয় তেঁতুল শেখ কলেজ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আবুল হোসেন দাখিল মাদ্রাসা, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ বেবী নার্সিং স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন, সরোজগঞ্জ সোনামণি কিন্ডারগার্টেন, সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমি স্কুল, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদজমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে উপজেলা প্রশাসনসহ সকল রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, কলেজ ও স্কুল পুষ্পমাল্য অর্পণ করে। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। এরপর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।

``


সকালে ১০টায় শহিদ মিনার চত্বরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহিদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক প্রমুখ। পরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও শেখ মেহেদী ইসলাম এবং অন্যান্য অতিথিবৃন্দ। এদিন আলমডাঙ্গা পৌরসভা, বিএনপি, বনিক সমিতি, প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

``


এদিকে, আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কলেজের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ডক্টর প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির সভাপতি হাবিবুল করিম। মহবুব আলমের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও সমাজ বিজ্ঞন বিভাগের প্রধান শেখ শফিউজ্জামান, রাষ্ট্র বিঞান বিভাগের প্রধান মহিতুর রহমান, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক শরিয়ত উল্লাহ।
হাটবোয়ালিয়া:
যথাযোগ্য মর্যাদায় হাটবোয়ালিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালিত হয়েছে। গতকাল সকালে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। হাটবোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা অর্ধনমিত এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টায় অধ্যক্ষ মতিউল হুদার উপস্থিতিতে কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, শহিদদের স্মরণে দোয়া, র‌্যালি ও শহিদ মিনারে পুষ্পার্পণ করা হয়।

``

হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাখীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, শহিদ মিনারে পুষ্পার্পণ এবং দোয়া অনুষ্ঠিত হয়। হাটবোয়ালিয়া বাজার কমিটি সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। শহিদ বীর মেজর হুদার বাংলাদেশ হাউজের সামনে সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিক মুর্শিদ কলিনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তিলাওয়াত ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজুর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সর্দার ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি রাজনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তিলাওয়াত, র্যালি, শহিদ মিনারে পুষ্পার্পণ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আসমানখালী:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীরা নানা রঙের আলপনায় ভাষা আন্দোলনের চেতনাকে সবার সামনে তুলে ধরে। শিক্ষার্থীরা বলেন, ‘মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে রঙের আলপনার উদ্যোগ নিয়েছি। শহিদদের প্রতি এটি

``
Oplus_131072

আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এটি একটি ছোট্ট প্রকাশ মাত্র।’ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু এবং শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় দামুড়হুদা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মমতাজ মহল।

``


আলোচনা সভায় বক্তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব ও একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে। ভাষা শহিদদের স্মরণে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা তরুণ প্রজন্মকে মাতৃভাষার গৌরব রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এইচ. তাসফিফুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ প্রমুখ। এছাড়াও গতকাল জুমার নামাজের পর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দর্শনা:
দর্শনায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচিতে পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা, দলীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন। সকাল ৮টায় শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের পর ২১ ফেব্রুয়ারি নিয়ে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সকাল ৮টায় দর্শনার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দর্শনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এর মধ্যে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতের নেতৃত্বে, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট ও নাহরুল ইসলামের নেতৃত্বে, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক মুকুল শাহা ও ইকবাল হোসেনের নেতৃত্বে এবং সমন্বয়ক মশিউর রহমান ও লিটনের নেতৃত্বে বিএনপির পৃথক ৪টি গ্রুপের পক্ষ র‌্যালি করে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

``


এছাড়া দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ড, দর্শনা অনির্বাণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, দর্শনা সাংস্কৃতিক সংসদ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা হিন্দোল সংগীত পরিষদ, দর্শনা বালিকা বিদ্যালয়, বাংলাদেশ কমিউিনিস্ট পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী, অংকুর আদর্শ বিদ্যালয়, বাংলাদেশ জাসদ, পূর্বরামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
এদিকে, পুষ্পমাল্য অর্পণ শেষে দর্শনা মুক্তমঞ্চে দর্শনা পৌর বিএনপি বুলেট গ্রুপের আয়োজনে ২১ ফেব্রুয়ারির বিষয়ে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে ২১ নিয়ে আলোচনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাবু, দর্শনা পৌর সমন্বয়ক নাহরুল ইসলাম ও আহসান হাবিব মামুন। আলোচনা শেষে শহিদদের জন্য দোয়া করেন হাফেজ হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মজনুর রহমান।
এছাড়া এবারের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেঢের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের নেতৃত্বে কেরু ক্লাব মাঠে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন ফ্যাক্টরি ম্যানেজার সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক আল গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, জিএম (কৃষি) আশাফুল আলম ভুঁইয়া ও লেবার অফিসার আল আমিন। এরপর দর্শনা কেরু উচ্চবিদ্যালয়ে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন তারা। দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। আপর দিকে দর্শনা অনির্বাণ থিয়েটার সন্ধ্যায় কবিতা আবৃতি ও একুশের ও দেশের গান পরিবেশন করা হয়।

``


এদিকে, শহিদ দিবস ও আর্šÍজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে আলোচনা, কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনির্বানের কথা ও একুশ নিয়ে আলোচনা করেন থিয়েটারের নির্বাহী সদস্য আওয়াল হোসেন ও আরিফ তরফদার। একুশের দলীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি করেন কবিরুল হক লিপু, স্বপ্না, জারিফ, অন্বেষা, রিধিতা, স্বর্গ ও সিন্ধু। একক দেশের গানে ছিলেন স্বর্গ, পূজা, সিন্ধু, নিশি ও অন্নেষা। শেষে দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করে মিষ্টু ও অন্নেষা। অনুষ্ঠান পরিচালনা করেন বেতার শিল্পী মোস্তাক আহম্মেদ মনা ও আব্দুল ওদুদ শাহা ডিগ্রি কলেজের প্রভাষ মিল্টন কুমার সাহা।
জীবননগর:
মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালন উপলক্ষে জীবননগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

``


এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর পৌর শাখার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তারাবিয়্যত সেক্রেটারি জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মো. সাজেদুর রহমান ও নায়েবে আমির হাফেজ বেলাল হুসাইন। সভাপতিত্ব করেন জীবননগর পৌর জামায়াতের আমির মাওলানা মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর পৌর যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম।
অপর দিকে, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জীবননগরে আলোচনা সভা ও সংবর্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল চারটায় জীবননগর সাহিত্য পরিষদের আয়োজনে পরিষদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর সাহিত্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুজাউল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য আল হাসান মোহাম্মদ আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মৃন্ময় মনির, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সনু মোল্লা, সাংবাদিক মতিয়ার রহমান, হায়দার আলী, আশাদুল ইসলাম, হাসান ইমাম, এখলাচুর রাসেল, ইয়াছিন আলী, আমান উল্লাহ আমান, সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সাহিত্য পরিষদের সদস্যসচিব রকিবুল ইসলাম বাবু।
আন্দুলবাড়ীয়া:
যথাযোগ্য মর্যাদায় আন্দুলবাড়ীয়ায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, জামায়াতে ইসলামী, আন্দুলবাড়ীয়া কলেজ, আশরাফিয়া আলিম মাদ্রাসা, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট স্কুল, আন-নূর ইসলামী একাডেমি, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, বাজার কমিটি, প্রেসক্লাব ও সাহিত্য পরিষদ পৃথকভাবে কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বর্ণাঢ্য শোক র‌্যালি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

``


অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জামায়াতের ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি মোল্লা হাসিবুল ইসলাম শান্ত, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ। সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ের।
উথলী:
জীবননগরের উথলীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকলেও সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উথলী ডিগ্রি কলেজ, উথলী মাধ্যমিক বিদ্যালয়, উথলী বালিকা বিদ্যালয়, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা, সেনেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উথলী হাফিজিয়া মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।

``


উথলী ডিগ্রি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী ও জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, ‘ছাত্রসমাজই পারে সুন্দর বাংলাদেশ গড়তে। আমরা একুশে ফেব্রুয়ারির ইতিহাস জানি বলেই আজ শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। শিক্ষার্থীদের উচিত বই পড়ে নিজেদের জানা এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝিয়ে দেওয়া।’
মেহেরপুর:
যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে মেহেরপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেহেরপুর জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা শহিদ মিনারের পাদদেশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পরই জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীউল হক এবং জেলার মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

``


পরে পর্যায়ক্রমে র‌্যাব, স্বাস্থ্য বিভাগ, সদর উপজেলা পরিষদ, আনসার ভিডিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর জেলা খাদ্য বিভাগ, জেলা নির্বাচন অফিস, মেহেরপুর পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ২১ মিনিটের সময় মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন এবং সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মেহেরপুর জেলা যুবদল, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে শহিদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুজিবনগর:
মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ইজারুল ইসলামের নেতৃত্বে সকাল সাতটায় স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

``

এর আগে বিভিন্ন শ্রেণির পক্ষ থেকে পর্যায়ক্রমে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, সহকারী শিক্ষক সাহানাজ সুলতানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আলিম।
বারাদী:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের ক্ষেত্রে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন নীতিমালা থাকলেও মেহেরপুর সদরের বারাদী বাজারে অবস্থিত বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তা অগ্রাহ্য করেছে। গতকাল শুক্রবার সকালে বারাদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা থাকলেও ইসলামী ব্যাংক, শিশু নিলয় ফাউন্ডেশন, ওয়েভ ফাউন্ডেশন, সিও, বিজ, আইএফআইসি ব্যাংকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করাই হয়নি। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় দিবসগুলো পালনে কোনো অবহেলা করেনি, তাহলে এখন কেন এই উদাসীনতা-এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।এ বিষয়ে এই প্রতিবেদক আইএফআইসি ব্যাংকের বারাদী শাখার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি দাম্ভিকতার সূরে বলেন, ‘এ বিষয়ে উপর থেকে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে আপনি যদি এ নিয়ে নিউজ করতে চান, করতে পারেন, এতে আমার কিছু আসে-যায় না।’ এছাড়া অন্যান্য এনজিওর ম্যানেজারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।
গাংনী:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা।

``


সভায় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য, মুক্তিযুদ্ধের ভূমিকা এবং আজকের সমাজে বাংলা ভাষার সঠিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাতৃভাষার জন্য আত্মত্যাগের যে ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে, তা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত। এসময় বক্তারা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একুশে ফেব্রুয়ারির শহিদদের স্মরণে এবং ৫ আগস্টের ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গাংনী উপজেলা প্রেসক্লাব। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী কানন, সহসভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মিয়াদুল ইসলাম, নির্বাহী সদস্য এমএ লিংকন, সদস্য সাইদ হাসান, মাহাবুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)