বারবার খাবার না গিয়েও ছেলেকে খাওয়াতে পারলেন না বাবা

আপলোড তারিখঃ 2025-02-17 ইং
বারবার খাবার না গিয়েও ছেলেকে খাওয়াতে পারলেন না বাবা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বদনপুরে দিন-দুপুরে মাসুদ হাসান রন্জু (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বদনপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে বেলেমাঠ সংলগ্ন ঘোলার বাগান মাঠে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ হাসান রন্জু বদনপুর মাঝপাড়ার আজিজুল মীরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ হাসান রনজু একই গ্রামের হুমায়ুনের শ্যালোমেশিনে নিজের ভুট্টাখেতে সেচ দিতে যান। শ্যালোমেশিন চালিয়ে হুমায়ূন বাড়িতে চলে যান। রনজু একাই ভুট্টাখেতে সেচ দিচ্ছিলেন। এসময় কে বা কারা পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।

``
ছবি-নিহত মাসুদ হাসান রন্জু

বেলা ১১টার দিকে রনজুর বাবা ভুট্টাখেতে তার খাবার দিতে গিয়ে কোনো খোঁজ না পেয়ে বাড়ি ফিরে যান। পরে আবার বেলা দুইটার দিকে রনজুর জন্য খাবার নিয়ে মাঠে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ও মোবাইলে অনেকবার কল করেও খুঁজে না পেয়ে তার বাবা বাড়ি ফিরে যান। সন্ধ্যায় মাগরিবের পরেও বাড়ি না ফেরায় তার পিতা কয়েকজনকে সাথে নিয়ে মাঠে খুঁজতে বের হন।

জমির আশপাশে খুঁজে না পেয়ে খেতের মধ্যে কিছু দূরে রনজুর কোপানো ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা বলছেন, একটি নিরীহ শিক্ষিত ছেলেকে এভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এটা এলাকার জন্য খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

``
ছবি: সন্তান হারিয়ে পাগলের মতো অজোড়ে কাঁদছেন অসহায় বাবা আজিজুল

নিহত রনজুর পিতা আজিজুল মীর বলেন, ‘আমার নিয়ে যাওয়া ভাত ছেলেকে খাওয়াতে পারলাম না। জীবিত অবস্থায় শেষ দেখাটাও দেখতে পেলাম না। আমি এত অভাগা বাবা। আমি কখনো ভাবতেই পারিনি আমার ছেলেকে এভাবে কে বা কারা হত্যা করবে। আমি এবং আমার ছেলের কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে কেন এমন হলো। আমি এর উপযুক্ত বিচার চাই।’

দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘আমরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেছি। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত দেখতে পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড, আমরা ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)