দর্শনায় সাংবাদিক আহসান হাবিব মামুনের ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
দর্শনায় সাংবাদিক আহসান হাবিব মামুনের ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় সাংবাদিক আহসান হাবিব মামুনের ইয়াবা সেবনের দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে এলাকায় তোলপার চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একাধিক ভিডিও দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, সাংবাদিক আহসান হাবিব মামুন ইয়াবা সেবন করছেন। সেবনে তাকে সাহায্য করছে এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী জয়নগর গ্রামের রশিদ মোল্লা। আহসান হাবিব মামুন দর্শনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানায়, সাংবাদিক আহসান হাবিব মামুনকে দর্শনা শহরে যখনই মোটরসাইকেল নিয়ে যখনই ঘোরাফেরা করে তার মোটরসাইকেলর পিছনে বসে থাকতে দেখা যায় কোন না কোন না মাদকসেবীকে। প্রশাসনের অনেকেই কাছে রয়েছে এই চিহ্নিত মাদকসেবী সাংবাদিক সর্ম্পকে নানা তথ্য। তবুও সাংবাদিকতার আড়ালে মাদক সেবন ও মাদক চোরাচালানসহ নানা অপকর্মে সাথে জড়িয়ে পড়েছে বেশ কয়েকজন সাংবাদিক। এছাড়া এসব মাদক ব্যবসায়ী ও মাদকসেবী সাংবাদিকদের বিরুদ্ধে অনুসন্ধান করা হলে বেরিয়ে আসবে নানা অপকর্মের কাহিনী। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের পক্ষ থেকে এসব মাদক সেবনকারী সাংবাদিকের বিরুদ্ধে জরুরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন। দর্শনা সীমান্ত জুড়ে গ্রাম গুলোতে মাদকের স্বর্গ রাজ্য। প্রায় সর্বক্ষেত্রেই মাদক পাওয়া যায়। বিজিবি ও পুলিশ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মাদক মাদকসহ কাওকে না কাওকে গ্রেফতার বা আটক করছেন। এরপরও মাদক চোরাচালান ও মাদকাসক্তদের থামনো যাচ্ছে না। ফলে মাদক সেবনকারীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। মাদক ব্যবসায় অল্পতে বেশী টাকা আয় করা সহজ বিধায় বেশ কিছু সাংবাদিক মাদকাসক্ত ও মাদকব্যবসায় জড়িয়ে পড়েছে। দর্শনার বেশ কয়েকজন সাংবাদিক সাংবাদিকতার আড়ালে মাদকব্যবসা করছে বলেও জানা গেছে। সাংবাদিকতার নেপথ্যে থেকে এসব সাংবাদিক দিন মজুরি অথবা জোনদের মাধ্যমে মাদক চোরাচালন করে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)