চুয়াডাঙ্গায় ডাকাতদলের বোমাঘাতে নিহত গরুব্যবসায়ী দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2016-09-24 ইং
চুয়াডাঙ্গায় ডাকাতদলের বোমাঘাতে নিহত গরুব্যবসায়ী দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
`IMG_20160922_214855` শহর প্রতিবেদক: আলমডাঙ্গা মধুখালির মাঠে ডাকাতদলের বোমাঘাতে নিহত গরুব্যবসায়ী ভুলুর দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নিজ গ্রাম নতিডাঙ্গা কবরস্থানে দুপুর আড়াইটার দিকে নিহত এই গরুব্যবসায়ী ভুুলুর জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। এদিকে  সাড়াশি অভিযানে সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন এই প্রতিবেদককে বলেন, সাড়াশি অভিযানে আমরা একজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে আটক হওয়া ব্যাক্তির পরিচয় গোপন রাখা হয়েছে। নিহত ভুলুর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছিলো বলে জানাগেছে। উল্লেখ্য, গত ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মধুখালির মাঠে পাটকাঠি ও কলাগাছ ফেলে লাটাহাম্বারের গতিরোধ করে একদল দূর্বৃত্ত্ব এবং বোমা মেরে দূর্বৃত্ত্বরা কয়েক লাখ নগদ টাকা ডাকাতি করে। এসময় ডাকাতদলের বোমার আঘাতে ১১জন আহত এবং ১জন নিহত হয়। আহতদের মধ্যে বাবুল আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতকালই রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)