ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় গ্রেফতার ২ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আপলোড তারিখঃ 2017-10-05 ইং
ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় গ্রেফতার ২ : অস্ত্র ও ইয়াবা উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শহরের আরাপপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হত্যার মুল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম ও তার সহযোগী বাপ্পীকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকেলে সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেফতারের কথা জানানো হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শহরের আরাপপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও বাপ্পী হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৭’শ ৫০ পিচ ইয়াবা। গত ৬ আগস্ট দুপুর দেড়টার সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আনসার আলী বাদী হয়ে ৮ জনকে আসামী করে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের। সাইফুল এ হত্যার মুল পরিকল্পনাকারী বলে আগেই আদালতে স্বীকারোক্তি দেয় আসামী শিমুল হোসেন। তবে সাইফুলের পরিবারের দাবী গত তিনদিন আগে হরিণাকুন্ডু থেকে কে বা কারা তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। সেই থেকে সাইফুল নিখোঁজ ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)