দোকান ভাঙচুর করে নগদ দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
দোকান ভাঙচুর করে নগদ দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবির ক্যাপশন:
দর্শনায় চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর দর্শনা অফিস: দর্শনায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে রেলবাজারের দর্শন সিনেমা হলের সামনে লিখন এন্টারপ্রাইজে চাঁদা নিতে যায় রেল ইয়ার্ডপাড়ার আব্দুল মোমিন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী মমিনুল ও তার ভাই জুয়েলকে মারধর, দোকান ভাঙচুর ও কোম্পানির দেওয়ার জন্য ব্যাংক থেকে তোলা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজ আব্দুল মোমিন ও তার ভাই কাজল। এ ঘটনায় দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়ার মৃত আ. কুদ্দুসের ছেলে মমিনুল ইসলামের কাছে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে চাদা চেয়ে আসছে রেলইয়ার্ড পাড়ার মৃত আলমের ছেলে আ. মমিন। এরই জের ধরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে মমিনুল ইসলাম রেলবাজার দর্শন সিনেমা হলের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান লিখন এন্টারপ্রাইজে বসে ব্যবসায়ীক হিসাব নিকাশ করছিলেন। এসময় আ. মমিন ও তার ভাই কাজল চাঁদার টাকা নিতে আসে। মমিনুল চাঁদার টাকা না দিলে আ: মমিন ও তার ভাই কাজল ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। ভাঙচুর করতে বাধা দিলে ব্যবসায়ী মমিনুল ইসলাম (৪৫) ও তার ভাই জুয়েলকে (৩৫) মারধর করে এবং ব্যাংক থেকে তোলা কোম্পানির দেওয়ার জন্য ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে কাউকে পায়নি বলে জানায় দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা জানান, আ. মমিন নিয়মিত মদপান করে বাজারের অনেক ব্যবসায়ীদের সাথে মারমুখী আচারন করে। এ ব্যাপারে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে বেশ কয়েকবার মৌখিক অভিযোগ করা হয় বলে জানায়। এ বিষয়ে ব্যবসায়ী মমিনুল গতকাল রাতেই দামুড়হুদা থানায় চাঁদাবাজী ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে বলে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)