জীবননগর বাঁকা ইউনিয়ন পরিষদে জৈবসার কাণ্ড; বিএনপি ও যুবদলের ৪ নেতা বহিষ্কার

আপলোড তারিখঃ 2025-02-06 ইং
জীবননগর বাঁকা ইউনিয়ন পরিষদে জৈবসার কাণ্ড; বিএনপি ও যুবদলের ৪ নেতা বহিষ্কার ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের জৈব সার কাণ্ডে বিএনপি ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দিন ও সদস্যসচিব মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল বাশার, সহসভাপতি খাদেমুল খোকন ও বাঁকা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাজা মালিথা।
বহিষ্কার পত্রে বলা হয়, আপনি গত ০৪/০২/২০২ইং তারিখ বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার বিতরণ ও সার সরবরাহের ব্যাপারে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সুষ্টি করায় দলের ভাবমূতি নষ্ট করেছেন। বিধায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল হইতে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ কোনো ধরনের অপকর্ম করে, তাহলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি কখনও কোনো অপরাধের আশ্রয়-প্রশ্রয় দেয়নি আর আগামীতেও দেবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)