মেহেরপুরে প্রায় ১০ লাখ টাকার সিগারেট পুড়িয়ে বিনষ্ট

আপলোড তারিখঃ 2017-10-04 ইং
মেহেরপুরে প্রায় ১০ লাখ টাকার সিগারেট পুড়িয়ে বিনষ্ট ছবির ক্যাপশন:
প্যাকেটে নতুন স্বাস্থ্য সতর্ক বার্তা না থাকায় দেশ ট্রেড লিংকের গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেহেরপুর অফিস: মেহেরপুরে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর মেহেরপুর পরিবেশক দেশ ট্রেড লিংকের গুদাম থেকে নতুন স্বাস্থ্য সতর্ক বার্তাহীন ২ লাখ ৭৬ হাজার সিগারেট বিনষ্ট করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দেশ ট্রেড লিংকের গোডাউনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন। এসময় দেশ ট্রেড লিংকের গোডাউন থেকে ২ লক্ষ ৫০ হাজার ডারবি, ২০ হাজার গোল্ডলীফ এবং ৬ হাজার বেনসন সিগারেট জব্দ করা হয়। পরে জব্দকৃত সিগারেট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্ক বার্তা আপডেট না থাকায় সিগারেট গুলো বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় সেখানে সদর থানার ওসি রবিউল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা কাজী রওশন নাহার, জেলা স্যানিটারি পরিদর্শক তাজিমুল হক, আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহি পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)