অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আব্দুল মজিদ আটক

আপলোড তারিখঃ 2017-10-03 ইং
অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আব্দুল মজিদ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে ঝিনাইদহ র‌্যাবের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুল মজিদ নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ৯টার দিকে বদরগঞ্জ বাজারের সাইফুল ট্রেডার্সের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় অস্ত্রধারী মজিদের কাছে থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব জানায়, রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ এবং এএসপি গোলাম মোর্শেদের নেতৃত্বে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল টহলে বের হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বদরগঞ্জ বাজারের জনৈক মেসার্স সাইফুল ট্রেডার্স দোকানের সামনে থেকে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল মজিদকে (৪৮) আটক করা হয়। আটককৃত আব্দুল মজিদ কুষ্টিয়া জেলার ইবি থানার মাঝপাড়া গ্রামের তমশের মন্ডলের ছেলে। পরে তার দেহতল্লাশী করে একটি সিলভার রঙের পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা করে র‌্যাব। উদ্ধারকৃত পিস্তলের গায়ে লেখা ছিলো (মেইড ইন ইউএসএ, অটোমেটিক পিস্তল নং ১১০০ এবং অনলি আর্মি সাপ্লাই) আমেরিকার তৈরি স্বয়ংক্রিয় পিস্তল নং ১১০০, শুধুমাত্র সেনাবাহিনীতে সরবরাহ করা হয়। এছাড়া উদ্ধারকৃত দুই রাউন্ড গুলির পিছনে ইংরেজিতে লেখা ছিলো কেএফ ৭.৬৫। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত আব্দুল মজিদকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)