ইটভর্তি ঘাতক ট্রাক্টর কেড়ে নিল শুকতারার প্রাণ

আপলোড তারিখঃ 2017-10-03 ইং
ইটভর্তি ঘাতক ট্রাক্টর কেড়ে নিল শুকতারার প্রাণ ছবির ক্যাপশন:
জীবননগরে নানা বাড়ি বেড়াতে যাওয়া হলো না স্কুলছাত্রীর জাহিদ বাবু/ মিঠুন মাহমুদ: জীবননগরের বৈদ্যনাথপুর গ্রামে ইটভাটার গাড়ির তলায় পড়ে পিষ্ট হয়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর বাঁকার বিবিএম ব্রিক্সের ইটভর্তি ট্রাক্টর দ্রতগতিতে এসে হাসাদহ থেকে ছেড়ে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের তলায় পড়ে হাসাদহ বালিগর্তপাড়ার নজু মিয়ার মেয়ে হাসাদহ ফাজিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী শুকতারা খাতুন (১৩) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি আটক করে রাখে এবং রাস্তা চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে জীবননগর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানচলাচল স্বাভাবিক করেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, শুকতারা ও তার মা গতকাল সোমবার নানা অসুস্থ্য বলে নানাকে দেখতে বাড়ি থেকে ভাত রান্না করে জীবননগর পৌর শহরের নারায়নপুর গ্রামে যাওয়ার পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, বিবিএম বিক্স ইটভাটার গাড়ি প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে ইট ভর্তি নিয়ে দ্রত গতিতে যাওয়া আসা করে থাকে। রাস্তার মাঝে কোন স্পিটব্রেকার না থাকায় তারা নিজেদের খামখেয়ালীপনায় গাড়ি চালাতে থাকে এমন কি সমস্থ ব্যাক্তি ইট ভাটার গাড়ি চালায় তাদের কারও ড্রাইভিং লাইসেন্স নেই যার ফলে ইট ভাটার গাড়িতে কোন ব্যাক্তি মারা গেলে বিচার তো দুরে থাক মনবুঝানো কয়েক হাজার টাকা দিয়ে মিমাংশ করে ফেলে। তা ছাড়া বেশির ভাগ গাড়ি গুলো হেলপারের মাধ্যমে চালিয়ে থাকে। যার ফলে প্রায় এ ধরনের দুর্ঘটনা এ এলাকায় ঘটে থাকে। এ ব্যাপারে জীবননগর থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতর কথা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে জীবননগর বাঁকা থেকে ছেড়ে আশা বিবিএম ব্রিক্্েরর একটি ইট ভর্তি ট্রাক্টর ও হাসাদহ থেকে জীবননগরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অটো ভ্যানের মুখো মুখী সংঘর্ষ হয় এতে ঘটনা স্থানেই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এদিকে স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল বৈদ্যনাথপুর গ্রামের মসজিদের সামনে সড়ক দুর্ঘটনা রোধে একটি স্পিডব্রেকারের তৈরি করে দেওয়ার জন্য উদ্ধতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)