দুর্নীতি দমন কমিশনেও দুর্নীতি! ব্যবস্থা নিচ্ছে কমিশন

আপলোড তারিখঃ 2017-10-01 ইং
দুর্নীতি দমন কমিশনেও দুর্নীতি! ব্যবস্থা নিচ্ছে কমিশন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: অন্যের দুর্নীতি খুঁজে বের করে বিচারের আওতায় এনে ব্যবস্থা নেওয়া যাদের দায়িত্ব, সেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, দুদকের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন। সম্প্রতি কমিশনের বেশ কয়েকজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা পড়ে। সেসব অভিযোগের ব্যাপারে কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটি কাজ করতে গিয়ে কর্মচারীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রমাণ পায়। সূত্র জানায়, বর্তমান দুদকের কমিশনার দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ দুর্নীতি কমতে থাকে। তবে এ চক্র এখন শক্তিশালী। তারা সুযোগ পেলে সাধারণ নাগরিককে হয়রানি করছে। অনেক কর্মচারীরা তাদের উপরস্থ কর্মকর্তাকে না জানিয়ে সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে হুমকি দিচ্ছে। অথচ ঐ নোটিশ কর্মচারীকে দিতে বলেনি কোন কর্মকর্তা। আবার অনেক সময় তিন থেকে চারজনের নামে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত কমিশনে অনুমোদন হলেও সেখানে আরও দুই এক জনের নাম অতিরিক্ত ঢোকানোর চেষ্টা চালানো হয়। দুদক সূত্র জানায়, সম্প্রতি একজন সরকারি চাকরীজীবীর বিরেুদ্ধে দুর্নীতির দায়ে মামলা করতে বলে দুদক কিন্তু ঐ কর্মকর্তা দুর্নীতিবাজ সেই চাকরীজীবীর ভাই এবং বোনকে ঐ মামলাই যুক্ত করা হবে বলে হুমকি দেয়। টাকা না দিলে তাদের নাম আসামীর সঙ্গে যোগ করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ঐ দুজন ব্যক্তি দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে কমিশন তদন্তের নির্দেশ দেয়। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি দমনের বিষয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি যেই করুক আমরা ছাড় দিব না। দায়িত্ব পালনে অবহেলা করায় ইতোমধ্যে দুদকের অনেক কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছি। তিনি বলেন, দুদক বিধিমালা-২০০৭ এর আলোকে দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।আমরা দেশের দুর্নীতি দমনে কাজ করব, আবার আমরাই দুর্নীতি করব এমনটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। উল্লেখ্য, দেশের প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা নিশ্চিত করতে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঘুষ-দুর্নীতি রোধে হটলাইন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। মোবাইল ফোন ও টেলিফোনের মাধ্যমে দুর্নীতির অভিযোগ গ্রহণের জন্য ইতোমধ্যে বিটিআরসি থেকে দুদক একটি ইউনিক নম্বর (হটলাইন নম্বর) বরাদ্দ নিয়েছে। নম্বরটি হচ্ছে ১০৬।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)