চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-01-16 ইং
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

সভায় সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘আগামী শুক্রবার (জুম্মাবার) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বেলা দুইটায় জামায়াত আয়োজিত এক ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি হবে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন, গণতন্ত্রকামী মানুষের অধিকার প্রতিষ্ঠার কর্মী সম্মেলন এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার কর্মী সম্মেলন।’ তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী এ সম্মেলনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিচ্ছবি উপস্থাপিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।’

সভায় জানানো হয়, অনুষ্ঠিতব্য এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-কুষ্টিয়া জোনের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং জোনের টিম সদস্য আলী মুহসিন ও আব্দুল মতিন। এছাড়া অনুষ্ঠানে যশোর জেলা আমির গোলাম রসুল, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন খান, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাসেম, ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর সিদ্দিকসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

গতকালের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, কর্মপরিষদ সদস্য মাওলানা ইসরাইল হোসেন, কামাল উদ্দিন, জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, আলতাফ হোসেন, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হিরকমহ জেলা জামায়াতের সকল থানা আমির ও সেক্রেটারিরাগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)