ছবির ক্যাপশন:
আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন মাঠের জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে দর্শনা পৌর জামায়াত মিছিল করেছে। গতকাল শনিবার বাদ আসর এই স্বাগত মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদের।
মিছিলটি দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বর থেকে শুরু হয়ে রেলবাজার, বাসস্ট্যান্ড ঘুরে দক্ষিণ চাঁদপুর বড় মসজিদে গিয়ে শেষ হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের দর্শনা থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, সহকারী সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম, দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, নায়েবে আমির মো. গোলজার হোসেন, সেক্রেটারি দবির উদ্দীন, কুড়ুলগাছি ইউনিয়ন আমির মো. সাদেকীন, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, আমজাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার সেক্রেটারি সাব্বির হোসাইন বাঁধন প্রমুখ।
