মেহেরপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2025-01-12 ইং
মেহেরপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর পৌর সদর ও মুজিবনগর উপজেলা বিএনপি উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায়, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌর কমিউনিটি সেন্টারের সামনে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন বায়তুল ফালা জামে মসজিদের ইমাম ও মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম। দোয়া মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১দফা প্রচারে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর টাউন হল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। এসময় মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাবেক আমজুপি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, দেশ এক অস্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। দায়িত্বশীল উপদেষ্টারা এখনো পর্যন্ত সুস্পষ্ট বক্তব্য রাখতে পারছে না কবে নাগাদ নির্বাচন হবে। আমি স্পষ্ট বলে দিতে চাই কোনো তালবাহানা করে গণতন্ত্র কামি জনতাকে দমিয়ে রাখা যাবে না। খুব অচিরেই একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করে সংগ্রাম করে শত শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই সফলতাকে বিলীন হতে দেবো না, হতে দেওয়া যাবে না। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দুই হাত তুলে দোয়া করুন উনি যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

প্রধান অতিথির বক্তব্যের পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এরপর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল পৌর রেস্ট হাউস থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে সরকারি কলেজ মোড়ে যেয়ে সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)