আজ মেহেরপুরে জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-09-30 ইং
আজ মেহেরপুরে জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ॥ সকল প্রস্তুতি সম্পন্ন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আজ শনিবার মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির ১৪ তম দ্বি-বার্ষিক নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চলবে ভোট গ্রহন। ৬টি বুথে প্রথম শ্রেণীর ৪শ ৬৩ জন ভোটার এবং দ্বিতীয় শ্রেণীতে ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে জেলা শিল্প ও বণিক সমিতির নির্বাচন ঘিরে জেলার গোটা ব্যবসায়ী মহলের পাশাপাশি সাধারণ মানুষও অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। শনিবার প্রথম শ্রেণীর ১২ জন ও দ্বিতীয় শ্রেনীর ৫ জন বিজয়ীদের নিয়ে আগামী ১৭ আক্টোবর সভাপতি-সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রথম শ্রেণীর ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। যাদের মধ্যে রজনীগন্ধা প্যানেলে জয়নাল আবেদীন, গোলাম রসুল, শ্যামসুন্দুর আগরওয়ালা, আসকার আলী, আরিফুল এনাম বকুল, আব্দুর রশিদ, জেএম মারুফুজ্জামান গোরা, আবু নানিফ বাবু, আজিজজুর রহমান, নুর হোসেন আঙ্গুর, কামারুজ্জামান, গোলাম মূর্শেদ চন্দন। অপরদিকে তাদের বিপক্ষে ওমর ফারুক, কেএম আনোয়ারুল হক, আসলাম খান, মনিুরজ্জামান সুজন, সাজ্জাদুল আনাম, সাফুয়ান উদ্দিন আহামেদ, সবুক্তগীন মাহামুদ পলাশ, আমিনুল ইসলাম, আনারুল ইসলাম নির্বাচনে অংশ গ্রহন করেছে। দ্বিতীয় শ্রেণীতে ৫ টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী নির্বাচন যুদ্ধে অংশগ্রহন করেছে। এরা হলেন, আলী হোসেন, মো. রফিক, ফুরকান আলী, সাহাবুদ্দিন খান, আলী হোসেন এবং এসএম এনামুল আজিম রাশেদ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আহমেদ বলেন, শনিবারের নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ন নির্বাচন পরিচালনা করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)