ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জেলা জামায়াতের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় পৌর জামায়াতের কার্যালয়ে জেলা কর্মপরিষদ সদস্য ও থানা আমিরদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে পথসভা আয়োজনের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। কর্মসূচির তারিখ পরিবর্তন করে আগামী ১৭ জানুয়ারি বেলা ২টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। টাউন ফুটবল মাঠে জুমার নামাজ আদায় করা হবে। হ্যান্ডবিল ও পোস্টার বিলির মাধ্যমে প্রচারণা বাড়াতে হবে। ১০ তারিখের পর থেকে মাইকিং কার্যক্রম শুরু করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সম্মেলন ড্রোন ও ক্যামেরার মাধ্যমে সম্প্রচার করা হবে। এ ক্ষেত্রে প্রচার বিভাগ বিশেষ ভূমিকা পালন করবে।’
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহম্মেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।
জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হক, মাওলানা ইসরাইল হোসেন, অধ্যাপক খলিলুর রহমান, কামাল উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, মাসুম বিল্লাহ, মাহফুজুর রহমান ও কাইমুদ্দিন হীরক। সভায় ৮টি সাংগঠনিক থানার সকল আমির ও সেক্রেটারিরা অংশ নেন। প্রস্তুতি সভায় কর্মী সম্মেলনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
