আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জামায়াতের দুর্নীতি বিরোধী মহড়া

আপলোড তারিখঃ 2025-01-09 ইং
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জামায়াতের দুর্নীতি বিরোধী মহড়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি বিরোধী মহড়া ও সাব-রেজিস্ট্রারের সাথে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল বুধবার দুপুর ১২টায় এই দুর্নীতি বিরোধী মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুলের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা, উপজেলা আইবিডব্লিউএফের সভাপতি বেলাল হোসেন, আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজা প্রমুখ।

এসময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল বলেন, বর্তমান বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এ দেশের স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পথে মানুষের অধিকার। এই বৈষম্যহীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ কোনো সরকারি-বেসরকারি অফিস-আদালতে কোনো প্রকার আইন বহির্ভূত অর্থ লেনদেন বা কোনো প্রকার অবৈধভাবে ঘুষ লেনদেন কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমি রেজিস্ট্রি করতে আসা সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারি ফিসের বাইরে একটি টাকাও দেবেন না। কেউ টাকা দাবি করলে আমাদের জানাবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)