পৌষের শেষভাগে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের দাপট, দেখা নেই সূর্যের

আপলোড তারিখঃ 2025-01-06 ইং
পৌষের শেষভাগে চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের দাপট, দেখা নেই সূর্যের ছবির ক্যাপশন:

পৌষের শেষভাগে শীতের দাপটে অস্থির চুয়াডাঙ্গার জনজীবন। নেই সূর্যের দেখা, বিপর্যস্ত প্রাণিকূল। চারপাশ ঢাকা পড়ছে ঘন কুয়াশায়। সন্ধ্যারাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির পানির মতো ঝরছে শিশির। শীতের তীব্রতায় মানুষের কাজের গতিও কমে গেছে। গতকাল রোববার এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা না পাওয়া এবং কনকনে ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেড়েছে কয়েকগুণে।
এমন পরিস্থিতিতে সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। কর্মজীবী মানুষের কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে ঠিকই, কিন্তু তাতেও ব্যাঘাত ঘটছে। প্রচণ্ড শীতে খুব প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না।

উজিরপুর গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুস শুকুর বলেন, ‘আজ দুদিন ধরে কাজ পাচ্ছি না। প্রতিদিনই কাজের সন্ধানে বাইরে আসছি, কিন্তু কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। যেভাবে বাতাস বইছে, তাতে কাজ করাও কঠিন। আবার কাজ না করলেও পেট চালানো দায়।’ আলুকদিয়া গ্রামের ভ্যানচালক মোমরেজ আলী বলেন, ‘এই শীতের একদিন ইচ্ছা করেই কাজে বের হইনি। অন্যদিন বের হলেও ভাড়া হচ্ছে না। রাস্তাঘাটে যাত্রী নেই একদম। সকাল আর সন্ধ্যায় তো লোকজন একদমই কম। সূর্য উঠলে কিছু মানুষ বাইরে বের হয়, আর সূর্য না উঠলে তাও কেউ বের হয় না। অলস সময় কাটছে।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, শৈত্যপ্রবাহ কেটেছে, তামপাত্রাও খানিকটা বেড়েছে। কিন্তু বাতাসের গতিবেগ আর সূর্যের উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রার কিছুটা উন্নতি হতে পারে। এরপর ১০ জানুয়ারি থেকে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)