আলমডাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহেী যুবক নিহত

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
আলমডাঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহেী যুবক নিহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ট্রাকচাপায় নিশান আলী (২১) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিক (২৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের শ্রীরামপুর নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান আলী শ্রীরামপুর গ্রামের ক্যানালপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। এবং আহত আশিক একই গ্রামের খোকন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিশান ও আশিক প্রতিদিন গ্রাম থেকে ভোরে আলমডাঙ্গায় মাছের আড়তে কাজে বের হন। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার ভোরে তারা মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের শ্রীরামপুর নওদাপাড়া গ্রামের ব্রিজের নিকট পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালক আশিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত নিশানের সুরতহাল রিপোর্ট করেছি। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবার লাশ গ্রামে নিয়ে গেছে।’ এদিকে, গতকাল আসরের নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিশানের লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)