চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপলোড তারিখঃ 2025-01-03 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত ছবির ক্যাপশন:



চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে যার, সমাজসেবা আছে তার’।
চুয়াডাঙ্গা:
তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় পালিত হলো জাতীয় সমাজ সেবা দিসব। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, স্বেচ্ছাসেবী সংস্থা ও এনজিওসমুহ এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠে ওয়াকথন কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় চাঁদমারী মাঠটি বিভিন্ন পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহাম্মেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেবের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা, ওয়েভের সমন্বয়কারী জহির রায়হান, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, কম্পেক্ট-এর নির্বাহী পরিচালক কামরুজ্জামান।

``

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘পাশে নেই কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। পরে একটি র‍্যালি আলমডাঙ্গা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস. এম. মাহমুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল,সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শামীমা নাসরিন। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক কামরুল হাসান কাজল, প্রত্যাশা ইনজিও কর্মকর্তা ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সুবিধাভোগীরা।

``


এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবন মান উন্নয়ন করার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। এসময় জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।
দামুড়হুদা:
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে পরিষদ চত্বর থেকে প্রথমে র‍্যালি বের হয় পরবর্তীতে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। তিনি বলেন, সমাজ সেবা বিষয় প্রতিটি মানুষের জীবনের সাথে জড়িত। বিশেষ করে সমাজের অসহায় দরিদ্র শ্রেণির মানুষ গুলো সমাজ সেবা কার্যালয় থেকে সুবিধা নিয়ে থাকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক মানুষের, জটিল রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতাসহ প্রায় ৫৩ প্রকার ভ্রাতা সরকার দিচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনার জন্য আমরা ভিক্ষুক মুক্ত করার চেষ্টা করেছি। তাদের গবাদিপশু প্রদান, দোকান করে দেওয়া হয়েছে, ভ্যান কিনে দেওয়া হয়েছে, কিন্তু উপকার ভোগীরা এগুলো গ্রহণ করে পরবর্তীতে বিভিন্ন ভাবে বিক্রি করে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। উপকার ভোগীদের অবশ্যই মানসিকতার পরিবর্তন করতে হবে। যাতে আমরা সমাজ সেবা কার্যালয় থেকে সহযোগিতা নিয়ে নিজেদের উন্নয়ন করতে পারি সেই চিন্তা চেতনা তৈরি করতে হবে। মানুষ বিধবা নয় বিধবা সেজে যাচ্ছে, প্রতিবন্ধী নয় সেজে যাচ্ছে, রোগী নয় সেজে যাচ্ছে এগুলো করা যাবে না।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবাহ্, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, শিক্ষা অফিসার আবু হাসান, মৎস্য অফিসার ফারুক মহলদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশীদ।

``


জীবননগর:
জীবননগর উপজেলায় নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে র‍্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এবারের জাতীয় সমাজসেবা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার’।
দিবসটিকে ঘিরে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ওয়াকাথন শুরু হয়। পরে জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মুক্ত আড্ডা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেণ উপজেলা নির্বাহী অফিসার আল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মকবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল মাজেদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন উপলক্ষে ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর কলেজ মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন উপলক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবার ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা শীর্ষক মুক্ত আড্ডা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়।
মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মনসুর, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, মেহেরপুর জেলা প্রতিবন্ধী অফিসার তুলসী কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্যসচিব মো. মুজাহিদুল ইসলাম, প্রমুখ।

``

ঝিনাইদহ:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় সমাজসেবা দিবস উদ্‌যাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগীরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ২ কিলোমিটার দূরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ অন্যান্যরা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)