ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার হুদাপাড়ায় অভিযান চালিয়ে রাইফেল, গুলি ও ৯ বোতল মদসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হুদাপাড়া মাঠের ভেতরের একটি ভুট্টাখেত থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবু সাইদ হুদাপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে। জানা যায়, দামুড়হুদা উপজেলার হুদাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ক্রেতা আসার অপেক্ষায় হুদাপাড়া মাঠের ভেতর অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে আবু সাইদ নামের একজনকে আটক করা হয়। পরে তার নিকট থেকে একটি পুরাতন ২২ বোর রাইফেল, দুটি পুরাতন রাইফেলের গুলি, ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে দামুড়হুদা মডেল থানায় হুদাপাড়া ক্যম্পের হাবিলদার রেজাউল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আাটককৃত আসামি থানায় হস্তান্তর করেন।
