নানা আয়োজনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2025-01-02 ইং
নানা আয়োজনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নে গৌরবময় ইতিহাসের প্রামাণ্যচিত্র, কেক কাটা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজিবির ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির শহীদ সিপাহী আতাউর রহমান হলে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডারের পক্ষে বক্তব্য দেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ। এর আগে চুয়াডাঙ্গা-৬ বিজিবির গৌরবময় ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ। বক্তব্য শেষে ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ, মেহেরপুর জেলা দায়রা জজ মনজুরুল ইমাম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জয়নুল আবদীন, মেহেরপুর সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাবীল আহমেদ, চুয়াডাঙ্গা-৬ বিজিবি হাসপাতালের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসিন, মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রশিদ সজল, মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কর্নেল তাসনীম সরোয়ার, চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) শারমিন নাহার, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, মেহেরপুর সিভিল সার্জন ডা. মহীউদ্দিন আহমেদ, যশোর রিজিয়ন কমান্ডার গ্রুপ মেজর মো. আনিসুর রহমান, কুষ্টিয়া সেক্টর জিএসও-২ মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম , চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বিজিবি এবং সিভিল প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ। পরে সন্ধ্যায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ সীমান্তের সকল বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীমান্তে মাদক, নারী ও শিশু পাচার রোধসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখা বিজিবি সদস্যদের পুরস্কৃত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)