চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন শপথ অনুষ্ঠানে জেলা আমির রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-01-01 ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের রুকন শপথ অনুষ্ঠানে জেলা আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জামায়াতের রুকন শপথ অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আর কোনো স্বৈরশাসক যেন দেশটাকে গ্রাস করতে না পারে। রুকন শপথ কয়েকটি লাইন পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। রুকন হচ্ছে ইসলামী মূল্যবোধকে ধারণ করার নাম। জীবনকে ইসলামী ধাঁচে সাজানোর সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে। জীবন দিয়ে ইসলামী ব্যবস্থা কায়েম এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা, মানুষের মৌলিক চাহিদা পূরণে সবসময় জোর চেষ্টা করে যেতে হবে।’
গতকাল মঙ্গলবার বেলা তিনটায় জামায়াতের জেলা কার্যালয়ে শপথ অনুষ্ঠানে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির আয়কর আইনজীবী রুহুল আমিন উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সদস্য আলতাফ হোসাইন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, সেক্রেটারি মাওলানা মোসলেম উদ্দিন, চুয়াডাঙ্গা সদর নায়েবে আমির আব্দুল জব্বার, দর্শনা থানা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম, গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার সহকারী সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। এদিন চুয়াডাঙ্গা জামায়াতের ৫৬ জন নারী ও পুরুষ রুকন শপথ নেন। তাদের শপথ পাঠ করান চুয়াডাঙ্গা জেলা শাখার আমির রুহুল আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)