কুমারী ইউনিয়নে কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2024-12-30 ইং
কুমারী ইউনিয়নে কৃষক সমাবেশে জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় কুমারী ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষক ভাই ও বোনেরাই আমাদের দেশের হৃদয়স্পর্শী জীবনশক্তি, যার মাধ্যমে এই মাটি উর্বর ও সোনালী হয়ে উঠেছে। তাদের অবিরাম পরিশ্রম এবং নিষ্ঠার জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত, দীর্ঘদিন ধরে আপনারাই আপনাদের ন্যায্য অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। আপনাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পেয়ে আর্থিক চাপে আছেন, এটি আমরা আর মেনে নেব না।’
শরীফুজ্জামান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথপ্রদর্শন নিয়ে তার সন্তান তারেক রহমান ইতোমধ্যেই কৃষকদের উন্নয়ন ও অধিকার সুরক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছেন। ক্ষমতায় আসার পর যা দ্রুত বাস্তবায়ন হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমান ঘোষণা করেছেন, আগামী ১০ নভেম্বর থেকে তিন মাস ধরে প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে কৃষি সংক্রান্ত সমস্যা ও চ্যালেঞ্জগুলো গভীরভাবে আলোচনা করা হবে। জনগণের সমর্থনে সরকার গঠনের পর, আমরা এই সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য করে তোলার। আপনারা যে ফসল উৎপাদন করছেন, তার ন্যায্য মূল্য প্রদান নিশ্চিত করব। এছাড়াও পানির সুবিধা বৃদ্ধি, মাটির সুরক্ষা ও খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করে পানি ব্যবস্থাপনা উন্নত করা হবে।’
শরীফুজ্জামান বলেন, ‘দাম কমানোর পাশাপাশি, কৃষি খাতে নজর দিয়ে কৃষিপণ্য রপ্তানিকে ত্বরান্বিত করতে হবে। যেন বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে।’ তিনি বলেন, ‘আপনারা এই দেশের মেরুদণ্ড। আপনারা সম্মানিত হোন, আমরা সেই উপযুক্ত পরিবেশ সৃষ্টি করব, যেখানে আপনারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। বিএনপি ক্ষমতায় এলে, কৃষকদের হাসি ও সুখই আমাদের সাফল্যের প্রতীক হবে। আসুন, আমরা একসাথে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। আপনারা দেশের প্রাণ। আজ এবং সর্বদা আমরা আপনাদের পাশে আছি।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু চৌধুরী, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাহাজ উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানাসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)