আলুকদিয়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বিএনপি নেতা শরীফ

আপলোড তারিখঃ 2024-12-28 ইং
আলুকদিয়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় ইউনিয়নের হাতিকাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি বলেন, ‘বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করে। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি উদাহরণ মাত্র। আমরা বিশ্বাস করি, জনগণের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে, তাই আমাদের এই উদ্যোগ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। আমি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।’

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিএনপি নেতা মোঃ বকুল হোসেন, টনিক হোসেন, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহাবুল হক মাহবুব, সদর উপজেলা ছাত্রদলের নেতা ফরিদুজ্জামান, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন ( ঢাকালে), আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রোকনুজ্জামান রোকন, গোলাম রসুল, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আসাদুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির বিশেষ নেতা আনারুল ইসলাম আনা, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি একরামুল হোসেন, সাধারণ সম্পাদক শাকিল, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন, ইউনিয়ন বিএনপির নেতা আশাদুল হক, বিএনপি নেতা শওকত হোসেন, আব্দুর রশিদ, ছানোয়ার, বাবলু, তারিক, সুমন জোয়ার্দ্দার, মিঠুন, সাজিদুল, সাদ্দাম, এক নম্বর ওয়ার্ড সভাপতি মোজামালি সাধারণ সম্পাদক রিপন আলী, দুই নম্বর ওয়ার্ড সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক আতিয়ার হোসেন, তিন নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজ মেম্বার সাধারণ সম্পাদক বজলু, চার নম্বর ওয়ার্ড সভাপতি আতিয়ার সাধারণ সম্পাদক রিপন আলী, পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ জিন্নাহ সাধারণ সম্পাদক সলক হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির শাহীন মেম্বারসহ এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)