ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত বাবু বনওয়ারী লাল বাগলা স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে বেলা সাড়ে তিনটা থেকে রাত সাড়ে সাতটা অবধি চলা এই শোকসভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ ও সঞ্চালনা করেন কাজল মাহমুদ।
প্রথমে শোকসভায় আগত সকলের পক্ষ থেকে বাবু বনওয়ারী লাল বাগলার ছবিতে পুষ্পার্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সরদার আলী হোসেন। এরপর প্রয়াত ব্যক্তির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। অতঃপর ‘তুমি রবে নিরবে হৃদয়ে মম…’ গানটি যৌথভাবে পরিবেশন করেন শাওন কুমার রায় ও প্রান্তিকা প্রাচী দেবী। নিজের শবদেহের ওপর রেখে শেষযাত্রার জন্য মৃত্যুর পূর্বে লেখা বনওয়ারী লাল বাগলার স্বরচিত কবিতা দুটি আবৃত্তি করেন যথাক্রমে সুমিতা দে ও মনিরুজ্জামান মানিক।
প্রয়াতজনকে নিয়ে আলোচনার সূত্রপাত করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ মামুন। এরপর একে একে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা করেন আবুল কাশেম, রোকন রেজা, শওকত আলী, শাহজাহান আলী বিশ^াস, হুমায়ুন কবীর, হাবিবি জহির রায়হান, সরদার আলী হোসেন, ড. আব্দুর রশিদ, তৌহিদ হোসেন, হামিদুল হক মুন্সী, রিগ্যান এসকান্দার, নজির আহমেদ ও হেলাল হোসেন জোয়ার্দ্দার। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাড. বজলুর রহমান, শেখ সেলিম, বাবু বনওয়ারী লাল বাগলার কনিষ্ঠা কন্যা ঊষা বাগলা ও সুদূর মাগুরা জেলা থেকে আগত চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরেশ কান্তি সাহা।
বনওয়ারী লাল বাগলাকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন চিত্তরঞ্জন সাহা চিতু, আবুল কালাম আজাদ ও মো. আনছার আলী। এছাড়া স্মরণসভায় বনওয়ারী লাল বাগলার আত্মীয়-স্বজন ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন সুমন ইকবাল, হোসেন মোহাম্মাদ ফারুক, আহাদ আলী মোল্লা, ইদ্রিস আলী মন্ডল, কাজল মল্লিক, শেখ পিণ্টু, মিম্মা সুলতানা মিতা, আব্দুল হামিদ, বনলতা, শহিদুল ইসলাম, রাবেয়া খাতুন রাবু, আব্বাস উদ্দিন, খালেকুজ্জামান রঞ্জু, জয়ন্ত কুমার সিংহ রায়, মাসুদ আরিফ মানু প্রমুখ।
