জীবননগর হাসাদাহে ও মেহেরপুরের কুতুবপুরে কৃষক দলের সমাবেশে বক্তারা

আপলোড তারিখঃ 2024-12-28 ইং
জীবননগর হাসাদাহে ও মেহেরপুরের কুতুবপুরে কৃষক দলের সমাবেশে বক্তারা ছবির ক্যাপশন:

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দেশের সব ইউনিয়নে সমাবেশ করছে জাতীয়তাবাদী কৃষক দল। এর অংশ হিসেবে গতকাল শুক্রবার পৃথকভাবে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা ও মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি উন্নয়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করার উদ্দেশ্যে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে জীবননগর উপজেলার হাসাদাহ, বাঁকা ও রায়পুর ইউনিয়নের কৃষকদের অংশগ্রহণে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় হাসাদাহ বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকারম হোসেন, সদস্যসচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার, তরিকুল ইসলাম বিলু, দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল আলম বিপ্লব, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির, সাধারণ সম্পাদক শামছুজ্জামান ডাবলু ও পৌর বিএনপি নেতা তাজুল ইসলাম তাজু।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর কৃষক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জীবননগর থানা কৃষক দলের সদস্য আমিনুর মেম্বার, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন, সদস্যসচিব শামীম, যুগ্ম আহ্বায়ক রাজন মাহমুদুল হাসান কবির।

``

জীবননগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব সানোয়ার হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলম (বিডিআর), থানা বিএনপি নেতা বজলুর রহমান, কাজী সোলাইমান মানিক, জহুরুল ইসলাম, হাসাদাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিণ্টু মিয়া, জয়েন্ট সেক্রেটারি সাদিকুল ইসলামসহ হাসাদাহ, বাঁকা ও রায়পুর ইউনিয়নের যুবদল এবং ছাত্রদলের নেতা-কর্মীরা।
এদিকে, গতকাল শুক্রবার বেলা তিনটায় মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সান্নাল হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, যেখানে শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। আমাদের স্লোগান ‘কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।’ এ স্লোগানকে সামনে রেখে আমরা কৃষকদের নিয়ে কাজ করছি। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে একটি কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান অতিথি বলেন, ‘সম্প্রতি মেহেরপুরে সারের সংকটের বিষয়ে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি বিজয় বাবুর সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি জানান, ‘সরকারের বরাদ্দ অনুযায়ীই সার বিতরণ করা হয়। তবে বিশেষ সূত্রে জানা গেছে, ডিডি নভেম্বর মাসে প্রয়োজনীয় চাহিদাপত্র পাঠাননি, যার কারণে মেহেরপুরে সারের সংকট সৃষ্টি হয়েছে। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, কারো অবহেলার কারণে মেহেরপুরের কৃষি ও কৃষকদের ক্ষতি হলে তা বরদাস্ত করা হবে না। আমরা অচিরেই ডিডি কার্যালয় অভিমুখে কৃষকদের প্রতিবাদ পদযাত্রার আয়োজন করব।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম এবং মেহেরপুর সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক। এছাড়া কুতুবপুর ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)