তিতুদহ ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন

আপলোড তারিখঃ 2024-12-25 ইং
তিতুদহ ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে ইউনিয়নের ছোটশলুয়া স্কুলমাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরাচার ও লুটেরা শেখ হাসিনা ও তার দোসরদের পতন স্বচক্ষে দেখার পরও যাদের শিক্ষা হয়নি, ৫ আগস্টের পর যারা হাট দখল, মাঠ দখল, বিল দখল, ইউনিয়ন পরিষদে গরিবের বরাদ্দকৃত চাল গম মেরে খাওয়ার জন্য নাচানাচি করছে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে। ১৬ বছরে জামায়াতে ইসলামী হাজারো জুলুমের শিকার হয়েছে, তবুও তাদের আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি। শুধু দুনিয়ায় নয়, আখেরাতের শান্তির জন্য জামায়াতের কর্মীরা কাজ করে। এ সংগঠনের মানুষ টাকার কাছে বিক্রি হয় না, তাদের টাকা দিয়ে কেনা যায় না। টাকা নেই তবুও টাকার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরা রাজনীতি করে না।’

তিনি আরও বলেন, ‘কলিজায় আল্লাহর ভয়ের কারণে আমরা এ সংগঠন করি। খেটে খাওয়া মানুষের পকেট হলো জামায়াতের ব্যাংক। শত নির্যাতনের পরও জামায়াত কারো প্রতি প্রতিশোধ নেয়নি, নিবে না। জামায়াত সহাবস্থানে বিশ্বাসী।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, জেলা কোরআন শিক্ষা বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল মহসিন জামেন, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান টুকু ও জেলা কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ।

এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, নেহালপুর ইউনিয়ন আমির লিটন মল্লিক, বেগমপুর ইউনিয়ন আমির মোশারফ হোসেন, সাবেক আমির ইঞ্জি. হুমায়ন করিব, আমিনুল ইসলাম মাস্টার, নেহালপুর ইউনিয়ন জামায়াত নেতা এরফান আলী লাল্টু, হাজী নুরুল আমিন, জামায়াত নেতা ছানোয়ার হোসেন, তিতুদহ ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি শফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি শাহিনুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)