ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ফকির আবুল শাহ্’র ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী শুভ সাধুসঙ্গের শেষ দিনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর মাঠপাড়া আশ্রম বাড়িতে এর আয়োজন করা হয়। ধূমপানমুক্ত সাধু সংঘ অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মানবতার সেবা হলো সৃষ্টিকর্তার প্রকৃত উপাসনা। মরহুম ফকির আবুল শাহ্ মানুষের কল্যাণে যে জীবন কাটিয়েছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা যদি তার দেখানো পথ অনুসরণ করে মানুষের পাশে দাঁড়াই, তবেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।’ এসময় তিনি এ ধরনের উদ্যোগে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

সুরত আলী মেম্বারের সভাপতিত্বে সাধু সঙ্গ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এছাড়াও অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও পৌর বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাবু চৌধুরী, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুল কালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিক হাসান রিংকু এবং সদস্যসচিব রাসেল। অনুষ্ঠানে বক্তারা মরহুম আবুল সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
