ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা বন্ধু ৮৮ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি স্কুল প্রাঙ্গণে ৮৮ ব্যাচের বন্ধুদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৮ ব্যাচের বন্ধু শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘এই বন্ধু মেলায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। দল-মত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে ভালো লাগছে। প্রতি বছর যেন এভাবেই মিলন মেলার আয়োজন করা হয়, তার জন্য সবাই উদ্যোগী হতে হবে। দুস্থ বন্ধুদের পাশে দাঁড়িয়ে হাত ধরে তুলে নিতে হবে। যদি কোনো বন্ধুর বিপদ হয়, আমরা একত্রে তার পাশে দাঁড়াবো।’
তিনি আরও বলেন, ‘আমি সকলের সামনে অঙ্গীকার করছি, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় এবং তোমাদের সকলের দোয়ার চুয়াডাঙ্গা-১ আসনের জনপ্রতিনিধি হতে পারি, তাহলে তোমাদের সাথে নিয়ে আলমডাঙ্গা উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়নের অংশীদার হবে তোমরা। কোনো বন্ধুর মেয়ের বিয়ে বা অসুস্থতার কারণে চিকিৎসা সমস্যা হলে, আমি তার পাশে দাঁড়াবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’
এসময় ৮৮ ব্যাচের বন্ধু চুয়াডাঙ্গা জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাশির উদ্দিন অ্যাটম বলেন, ‘আমাদের প্রিয় বন্ধু শরীফুজ্জামানের সাথে আমরা একমত পোষণ করছি। সেই সাথে আমরা সকলে ওয়াদা করছি, তুমি নির্বাচন করলে আমরা সকল বন্ধু তোমার পাশে থাকব।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ৮৮ বন্ধু ব্যাচের সভাপতি মিজানুর রহমান মিজান, উপদেষ্টা নাশির উদ্দিন অ্যাটোম, প্রফেসর মুজিবুর হক, প্রফেসর শরিউতুল্লাহ, বণিক সমিতি কোষাধ্যক্ষ আলাউদ্দিন, শামিম রেজা, ফারুক হোসেন শিলন, নাসিম, আনোয়ার হোসেন, লাবলু, আলতাফ হোসেন, খলিলুর রহমান, ইউনুচ আলী, মিজানুর রহমান মিণ্টু, তুফান আলী, কলিমউদ্দিন, ষষ্ঠী প্রমুখ।
