কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-12-22 ইং
কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ২০২৪ সালের কেন্দ্রীয় পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সর্বোচ্চ মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে পুরুষ মাদরাসার মধ্যে সর্বোচ্চ ফলাফল নিয়ে প্রথম স্থান অর্জন করেছে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসায় (পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা)। এছাড়াও মহিলা মাদরাসা শাখায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে মুন্সিগঞ্জ জান্নাতুল মাওয়া আদর্শ মহিলা মাদরাসা ও দৌলতদিয়াড় ফজলুল উলুম বহুমুখী মাদরাসা।

গতকাল শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা সম্মেলনে শিক্ষার্থী ও সেরা মাদরাসাকে পুরস্কৃত করা হয়। কওমী মাদরাসা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক (দা.বা.)-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমেদ (দা.বা.)।

``

চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল কাসেমীর উপস্থাপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মিফতাহুল উলুম মধ্যবাড্ডা মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস আব্দুল মাজিদ কাসেমী (দা.বা.)। বিশষে অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ (দা.বা.) ও সাংগঠনিক সম্পাদক মুফতি গোলামুর রহমান (দা.বা.)।

২০২৪ সালের কেন্দ্রীয় পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে মুমতাজপ্রাপ্ত হয়ে সর্বোচ্চ আটজন শিক্ষার্থী মেধাস্থান অর্জন নিয়ে জেলায় পুরুষ শাখায় প্রথম স্থান অর্জন করেছে পাঁচকমলাপুরের হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদরাসা। এবং মহিলা শাখায় মুন্সিগঞ্জ জান্নাতুল মাওয়া আদর্শ মহিলা মাদরাসা ও দৌলতদিয়াড় ফজলুল উলুম বহুমুখী মাদরাসার সর্বোচ্চ নয়জন করে শিক্ষার্থী মুমতাজপ্রাপ্ত হয়ে মেধাস্থান অর্জন নিয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। জেলা পর্যায়ে বিভিন্ন মাদরাসার সর্বমোট ৭২ জন শিক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। জেলা সর্বমোট মুমতাজপ্রাপ্ত স্থান অর্জন করেছে ৪৭ জন। এরমধ্যে পুরুষ শাখায় মেধাতালিকায় স্থান অর্জন করেছে ২০ জন, মুততাজপ্রাপ্ত সংখ্য ৪৮ জন এবং মহিলা শাখায় মেধাতালিকায় স্থান অর্জন করেছে ৫২ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)