লোকশান নিয়ে কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ শুরু হচ্ছে আজ

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
লোকশান নিয়ে কেরু চিনিকলের আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ শুরু হচ্ছে আজ ছবির ক্যাপশন:

দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি এবারও বন্ধ থাকবে। আর ৯টির মধ্যে চলতি মাড়াই মৌসুম ৮টির আখ মাড়াই শুরু হয়ে গেছে। আজ শুক্রবার থেকে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকল চলতি আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে বয়লারে অগ্নিসংযোগের উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে, ২০২০ সালে ৭টি চিনিকল লোকশানের কারণে বিগত সরকার বন্ধ করে দেয়। তবে চলতি আখ মাড়াই মৌসুমে বর্তমান সরকার সেতাবগঞ্জ চিনিকল চালু করেছে। নবম চিনিচল হিসেবে আজ শুক্রবার সর্বশেষ কেরু চিনিকল চলতি আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ শুরু হতে যাচ্ছে। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদন করে আসছে। দীর্ঘ চলমান মিলটি বয়সের ভারে নুয়ে পড়েছে। ফলে প্রতি বছরই চিনি মিলটিকে লোকসান গুনতে হচ্ছে। তবে ২০১৬ সালে মিলটি আধুনিকায়ন কাজ শুরু হলেও এখনো কাজ চলামান রয়েছে। চলতি আখ মাড়াই মৌসুমে আধুনিকায়ন কাজ শেষ করে পরীক্ষামূলক চালু করা হবে বলে জানা গেছে।

চলতি আখ মাড়াই মৌসুমে ৫২ দিন কার্যদিবসে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মিলটি চিনি উৎপাদনে যাচ্ছে। চলতি মৌসুমে আখ থেকে চিনি আহরণের ৫% হার ধরা হয়েছে। এ বছর ৬ হাজার একর জমিতে মাড়াই যোগ্য আখ সংগ্রহ করা হবে জানা গেছে। এর মধ্যে কেরু চিনিকলের নিজস্ব ফার্মগুলো থেকে ২৭ হাজার মেট্রিক টন মাড়াইযোগ্য আখ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
অপর দিকে, কেরু মিল অঞ্চলের কৃষকদের জমি থেকে ৪৩ হাজার মেট্রিক টন আখ মিলে আসবে বলে ধারণা করা হচ্ছে। এসব আখ দিয়ে ৫২ কার্যদিবসে আখ মাড়াই চলবে বলে দর্শনা কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানিয়ছেন। গত ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমে দর্শনা কেরু চিনিকলে ৫৬ হাজার ৪১৩ মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)