চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে বিএনপি নেতা শরীফুজ্জামান

কৃষকের অধিকার ও উন্নয়ন বারবার অবহেলিত হয়েছে

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন কৃষক দলের সমাবেশে বিএনপি নেতা শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ কৃষকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারাই আমাদের দেশের প্রাণ। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এই মাটি সোনার ফসল ফলাতে সক্ষম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কৃষকের অধিকার ও উন্নয়ন বারবার অবহেলিত হয়েছে। আপনাদের ঘামে যে ফসল ফলে, তার সঠিক মূল্য না পাওয়ার কারণে আপনারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার চিৎলা ও খাদিমপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শরীফুজ্জামান আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ ধরে তার সুযোগ্য সন্তান তারেক রহমান ইতোমধ্যেই কৃষকের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। ক্ষমতায় আসার পর আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করব।’ তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন, ১০ নভেম্বর থেকে তিন মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।’

``

‘তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, সার, বীজ এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা হবে। আপনাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দেওয়ার ব্যবস্থা করা হবে। কৃষকদের পানির সুবিধা নিশ্চিত করা, সংরক্ষণ ও মাটির নিচের পানির ব্যবহার কমানোর জন্য বিএনপি ক্ষমতায় এলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করা হবে। দেশের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ, কৃষিভিত্তিক শিল্পকারখানা গোড়ে তোলা হবে। এছাড়াও গুণগত মানের বীজ উৎপাদন ও তা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ করে কৃষকদের বীজের সমস্যার স্থায়ী সমাধান করা হবে। এছাড়াও কৃষকদের জন্য বিশেষভাবে কৃষিশিক্ষার ব্যবস্থাও করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের কৃষিক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে।’

শরীফুজ্জামান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি জিনিসের দাম কমানোর চেষ্টা করা হবে। কৃষিখাতে নজর দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। কৃষকদের উন্নয়নই দেশের উন্নয়ন, কারণ আপনারা এই দেশের মেরুদণ্ড।’ কৃষকদের উদ্দেশ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন, আমরা সেই পরিবেশ তৈরি করব। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের হাসি ও আনন্দই হবে আমাদের সাফল্যের পরিচায়ক। আসুন, আমরা একসাথে কাজ করি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি জামিল সাদিক পিণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন।

``

চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান।

সমাবেশে প্রবন্ধ পাঠ করেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা কনক, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক লালন, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রিস উর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)