আলমডাঙ্গার আলিয়াটনগরে তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপি নেতা শরীফ

আপলোড তারিখঃ 2024-12-20 ইং
আলমডাঙ্গার আলিয়াটনগরে তাফসিরুল কোরআন মাহফিলে বিএনপি নেতা শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার আলিয়াটনগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলিয়াটনগর মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। আলিয়াটনগর মন্ডলপাড়া জামে মসজিদের খতিব মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। আলিয়াটনগর মন্ডলপাড়া যুব সমাজের উদ্যোগ অনুষ্ঠিত এই মাহফিল তাদের নৈতিক মূল্যবোধের প্রতিফলন ঘটিয়েছে, যা আমাদের নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করতে এবং তাদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। ধর্মীয় মূল্যবোধ ছাড়া সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়।

এসময় শরীফুজ্জামান শরীফ রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এবং আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকারের জন্য আমাদের সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। পতিত স্বৈরাচার সরকারের সময়কালে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি, তা স্থায়ীভাবে দূর করতে হবে। জনগণের মধ্যে দায়িত্বশীলতা বোধ জাগ্রত করতে হবে এবং প্রত্যেককে ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। শরীফুজ্জামান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা আরিফ বিল্লাহ। দ্বিতীয় বক্তা হিসেবে তাফসির পেশ করেন ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কুরআন ও ইসলামী সংগীতশিল্পী হাফেজ হযরত মাওলানা আতিয়ার রহমান। মাহফিলে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর কনক ও খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস।

এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে লোকমান হোসেন, জসিম, তুষার, বায়োজিদসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)