আলমডাঙ্গার আলিয়াটনগরে তাফসিরুল কুরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ

আপলোড তারিখঃ 2024-12-19 ইং
আলমডাঙ্গার আলিয়াটনগরে তাফসিরুল কুরআন মাহফিলে জেলা বিএনপির সম্পাদক শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগরে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলিয়াটনগর যুবসমাজের আয়োজনে বাদ এশা আলিয়াটনগর মাঝেরপাড়ায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মো. আব্দুল ওয়াহেদের সভঅপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম আমাদের জীবনের পথপ্রদর্শক। ইসলামী শিক্ষার আলোকে আমাদের জীবন গঠন করা উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যারা র্দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসকের হাত থেকে দেশের মানুষকে মুক্ত নিজেদের জীবন ত্যাগ করে দিয়েছেন।’

শরীফুজ্জামান বলেন, ‘এখন আমাদের সকলের দায়িত্ব স্বাধীনভাবে কথা বলার অধিকার ধরে রাখতে, শহীদদের স্বপ্নে বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করা। শুধুমাত্র এই জেলার মানুষের নয়, সারা দেশের মানুষের আগামী সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে।’

``

সমাবেশে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাসান আল মামুন (লাল)। তিনি ইসলামের মৌলিক শিক্ষা, জীবনদর্শন, এবং বর্তমান সময়ের ইসলামিক চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন। দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ কুরআন তাফসিরের ওপর গুরুত্বারোপ করেন এবং সুরা কেরাতের অর্থ ও তাৎপর্য তুলে ধরেন।

মাহফিলে কুরআন থেকে তিলাওয়াত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের জ্যেষ্ঠ পুত্র হাফেজ তারিফুল আহমেদ। তার কণ্ঠের তিলাওয়াত উপস্থিত শ্রোতাদের মন ছুঁয়ে যায়। মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সাইমুম আহমেদ কনক, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তারা ইসলামী শিক্ষা গ্রহণ এবং ইসলামের আদর্শে জীবন পরিচালনার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)