ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ডিগ্রি কলেজের শিক্ষার গুণগতমান উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীসহ এলাকার সুধীজনদের সঙ্গে কলেজ পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কলেজের অধ্যক্ষ মো. হাসিবুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও খাসকররা ডিগ্রি কলেজের সভাপতি মোমিন মালিতা। সভায় বিশেষ অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য মো. আব্দুর রশিদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা ও বিদ্যোৎসাহী সদস্য কাজী মো. আবু সায়েম মাস্টার।
সভায় প্রধান অতিথি মোমিন মালিতা বলেন, ‘বিগত দেড় যুগ ধরে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিস্ট সরকার আয়ের উৎস হিসেবে নিয়েছিল। ধসে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমরা আবার মেরামত করতে চাই। ন্যূনতম দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। কলেজের উন্নয়নে যা যা দরকার, তার সবটুকুই করতে আমরা বদ্ধপরিকর। খাসকররা কলেজকে একটি মডেল কলেজ হিসেবে গড়ে তুলতে চাই। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আগামীতে শুধু খাসকররা কলেজ নয়, গোটা জেলা হবে উন্নয়নের রোল মডেল।’

কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান লাল্টুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন খাসকররা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাফিজুর রহমান পিণ্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, খাসকররা কলেজের প্রভাষক তানভীর আহমেদ, মোস্তাফিজুর রহমান, আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাইজাল হোসেন, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, খাসকররা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, ঘোলদাঁড়ি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, খাসকররা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মানোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী মালিতা, আনছার আলী জোয়ার্দ্দার, সোলাইমান হক মাস্টার, ডা. আব্দুর রহমান, আনিস মল্লিক, রুহুল মল্লিক, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জিহাদ, সদস্য সাফায়েত হোসেন, আব্দুল লতিফ, খাসকররা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন, বুলবুল আহমেদ শিপন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ডা. দুলু, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, খাসকররা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কলেজের শিক্ষকমন্ডলী প্রমুখ।
