বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আসার খবরে পালালেন মোচিক এমডি

আপলোড তারিখঃ 2024-12-11 ইং
বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আসার খবরে পালালেন মোচিক এমডি ছবির ক্যাপশন:

নিয়োগে দুর্নীতিসহ নানা সংকট নিয়ে ঝিনাইদহের বৃহৎ শিল্প কারখানা কালীগঞ্জের মোবারকগঞ্জ (মোচিক) চিনিকলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের মোচিক ক্যাম্পাসে প্রবেশের কথা শুনেই পালিয়ে যান মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৯৬৫ সালে স্থাপিত দক্ষিণবঙ্গের ভারী শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলটি অনিয়ম-দুর্নীতির কারণে প্রতি বছর লোকসানের বোঝা টানছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অবৈধভাবে ১৩৭ জন শ্রমিক নিয়োগের খবর প্রকাশিত হলে চিনিকল অফিসে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিন্তু সেখানে তারা যাওয়ার আগেই চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক অফিস থেকে বেরিয়ে যান। এরপর চিনিকলটির অর্থ বিভাগের ব্যবস্থাপক হিরন্ময় বিশ^াসের সাথে কথা বলেন শিক্ষার্থীরা।

মুঠোফোনে ছাত্ররা ব্যবস্থাপনা পরিচালককে অফিসে আসার অনুরোধ জানালে তিনি আসতে অস্বীকৃতি জানান। প্রায় ১ ঘণ্টা অফিসে অবস্থান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ফিরে যান। ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হুসাইন আহমেদ জানান, দক্ষিণবঙ্গের একটি বড় প্রতিষ্ঠান আমাদের এই সুগার মিল। বছরের পর বছর এই চিনিকলে শুধু লোকসানই দেখানো হয়। একটা অবৈধ নিয়োগ নিয়ে চিনিকলে পক্ষে-বিপক্ষে দ্বন্দ্ব চলছে। ৫ আগস্টের পর সারাদেশে সংস্কারের ছোঁয়া লেগেছে। কিন্তু এই চিনিকলে সংস্কারের কোনো ছোঁয়াই লাগেনি। মিলের এমডি আগেও যেভাবে কাজ করেছেন, এখনও সেভাবে কাজ করে যাচ্ছেন। কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। সুগার মিলের এমডি এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল এই মিলটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, মিলটি যাতে ভালোভাবে চলে, এসব বিষয়ে এমডির সাথে কথা বলতে আমরা তার অফিসে আসি। কিন্তু আমাদের আসার খবর পেয়ে এমডি পালিয়ে যান। এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম জানান, তিনি পালিয়ে যাননি বরং একটা মিটিংয়ে ছিলেন। এ জন্য তাদের সাথে দেখা করতে পারেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)